সোমবার, আগস্ট ১৭, ২০২৬

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আরও ৫ বাংলাদেশী আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-১৫ ১৯:৫২:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে  ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর ২২ বাংলাদেশী আটক হয়েছেন। এর মধ্যে গত বুধবার(১৪ জানুয়ারী) সকালে  সীমান্তে ১৭ বাংলাদেশীকে সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। এছাড়া একই সাথে ভারত থেকে ফেরার পর আরও ৫ জনকে  গত বুধবার দুপুরে গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার কলেজ মোড় থেকে স্থানীয়রা আটকের পর পুলিশে হস্তান্তর করেছে। এ নিয়ে গত বুধবার (১৪ জানুয়ারী) দু’দফায় ২২ বাংলাদেশীকে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের পর আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ শিশু,৭ নারী ও ১০ জন পুরুষ রয়েছেন।
ওই বাংলাদেশীদের দুই দিন যাবৎ পুলিশ হেফাজতে  উপজেলা পরিষদের ডাকবাংলোতে রেখে  থাকা খাওয়ার ব্যবস্থা করে পরিচয় যাচাইের কাজ চলছে।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে পুলিশ জানিয়েংছে,পরিচয় নিশ্চিত হবার পর তাঁদের  কয়েকজনকে  ইতিমধ্যে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। অন্যদেরও প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, গত বুধবার সকাল ৬টার দিকে প্রথমে ১৭ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, গত বুধবার দুপুর আড়াইটার দিকে আরও ৫ জন আটক হয়।
সংশ্লিস্ট নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল  মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ও গোমস্তাপুর থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল বারেক  গত বুধবার দুই দফায় ২২ বাংলাদেশীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি  ও পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বাংলাদেশীদের ৬ জন  খুলনা ও  ১৬ জন যশোর জেলার বাসিন্দা। বিগত ৫/৬ বছর যাবৎ তাঁরা  ভারতের  আগ্রা এলাকায় বসবাস করতেন। সেখানে পুর্লিশের হাতে আটকের প্রায় ৩ বছর কারাভোগ শেষে  সম্প্রতি তাঁরা মুক্তি পান। এরপর ভারতীয় পুলিশ তাঁদের বিএসএফর নিকট হস্তান্তর করে। গত বুধবার সকালে ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প তাঁদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়।


এ জাতীয় আরো খবর