চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ^ানাথপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য হেনসার আলী (৮০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুাকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় নিজ গ্রামে পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং সেনবাহিনীর পক্ষে শ্রদ্ধা জানানোর পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া,সেনাবাহিনীর সার্জেন্ট আহসান হাবীব,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক এমপি শাহজাহান মিঞা, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন,বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।