শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো নুরানী মাদ্রাসার পাঁচ বছরের এক কন্যাশিশু শিক্ষার্থী

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০১-১২ ২০:৫৩:৫৬

মহেশখালী কক্সবাজার 
মহেশখালীতে ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ  হারিয়েছে নুরানী মাদ্রাসার শিক্ষার্থী মিনহা মনি নামে পাঁচ বছরের এক কন্যাশিশু।
সোমবার (১২ জানুয়ারী ) সকালে মহেশখালী  উপজেলার শাপলাপুর-ছোট মহেশখালী সড়কে টমটম গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহত মিনহা ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর কুল এলাকার সিকদার পাড়া, ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনছার করিম ও খালেদা বেগমের একমাত্র কন্যা।
শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি শাখার শিক্ষার্থী ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান- বাড়ির কাছে সড়কের পাশে দিয়ে চলার সময় দ্রুতগতির একটি টমটম (ব্যাটারিচালিত ইজিবাইক) নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। আঘাতে সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পথেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়।
মহেশখালী থানা সূত্র জানিয়েছে, শিশুটির পরিবারের পক্ষ থেকে  কোনো  অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে শিশুটিকে দাফন করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, এই সড়কে দীর্ঘদিন ধরে টমটমসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল চলছে, গত কয়েক মাসে এ সড়কে একাধিক শিশুর মৃত্যু হয়েছে।
মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নামে মাত্র সড়কে তদারকি থাকলেও অদক্ষ টমটম ড্রাইভারদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে বলে জানান স্থানীয়রা।


এ জাতীয় আরো খবর