বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশী ওয়ানশুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-০৯ ০৯:৪৫:০৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে  অবৈধ ২টি বিদেশী ওয়ানশুটার গান ও ৯ রাউন্ড গুলি  উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গত বৃহস্পতিবার (৮জানুয়ারী) রাত পৌনে ১০টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে অভিযান চালানো হয়। অভিযানে ওইসব আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া  বৃহস্পতিবার রাত  সোয়া ১১টার দিকে বলেন, এ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত  জানানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক কিবরিয়া। 

 


এ জাতীয় আরো খবর