সোমবার, মে ২৫, ২০২৬

আ ফ সা না আ ক্তা র আ ফ সু

  • আজ বিকেলে আসবে তুমি
  • ২০২৬-০১-০৭ ১৮:৫৪:০৩

আজ বিকেলে আসবে তুমি
মনের মতো করে সেজেছি,
বাসন্তী রঙ শাড়ি পরে
চোখে কাজল আমি এঁকেছি, 
সাজিয়েছি কত কথা
মনেরই পাতায় পাতায়, 
বলবো কিছু, শুনবো কিছু 
বসে নিরালায়। 

ফুলেরও মালা যতন করে
চুলের খোঁপায় পরেছি,
মেহেদী রাঙিয়ে দু'টি হাতে
কপালে টিপ পরেছি,
রাঙা ঠোঁটে মিষ্টি হাসি
দেবো যে তোমায়।

তোমায় দেখে হৃদয় নদী
পাবে সুখের মোহনা,
এ বুকে সাজাবো চুপিচুপি 
প্রেমেরই আল্পনা,
মনের কথা বলবে তুমি 
চোখেরই ভাষায়।


এ জাতীয় আরো খবর