বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বা সু মৈ ত্র

  • ঘোড়ার ডিম
  • ২০২৬-০১-০৭ ১২:৪৬:১৪

যদি কিছু না পারো 
বলে সবাই ঘোড়ার ডিম
যদি না চায় দিতে কিছু
বলে দিবো ঘোড়ার ডিম।

হাসির ডিম পাখির ডিম
ডিম পাড়ে মাছ মুরগী
কখনও কী দেখেছো
ডিম পাড়ে ঘোড়ায় কী?

হাট থেকে করিম কাকা
কিনেছে কয়টা ঘোড়া
ভেবেছিলো বাচ্চা দেবে
বাড়বে জোড়া জোড়া।

সংসারে সুখ দেশে সুখ
এ দেশ হবে আমেরিকা
বিদেশ গিয়ে লাভ কী 
ভাবতে থাকে কাকা।

এক দিন ভোর বেলা 
কাকা গেলো গোয়ালে
গিয়ে দ্যাখে এমন কিছু
মুখ ঠ্যাকে চোয়ালে।

আজব কান্ড! এ কি
গোয়ালে দেখে এক ডিম্ব
দেখে কাকার মনে হয়
ঘোড়ার ডিমের প্রতিবিম্ব।

দিন ভর হৈ হুল্লোড়
লোকজন আসে দেখতে
কাকার কপালে হাত
ঘোড়া চায় হাটে বেঁচতে।

ঘোড়াতো আর বিকোয় না
দেশি বিদেশি বাজারে
ক্রেতারা সব বুঝে গেছে
এ এক নিকম্মা ঘোড়া হাজারে।

কাজের কাজ কিছু হয় না
নাম তার বাদশাহী নামজাদা
সবাই এখন বুঝে গেছে
এক্কেবারে আস্ত হারামজাদা।


এ জাতীয় আরো খবর