বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

রী তা রা য়

  • চেয়ে দেখো
  • ২০২৬-০১-০৬ ১১:২০:২০

চেয়ে দেখো রোদ মাখা হাসি নেই
তাল পাতার বাঁশি নেই।
নেই ঝুপঝাপ, টুপটাপ বৃষ্টি
যতদূর যায় চোখ ঘোলাটে দৃষ্টি।
আকাশের মনটা একদম ভালো নেই
আঁধারে ঘাস ফড়িং একেবারে আলো নেই।
ঘরে নেই কিছু তার, নেই কোন সঞ্চয়
খালি মুখে খিদে পেটে,বুভুক্ষু প্রাণ যায়।
পিপীলিকা ডানা ঝাড়ে হালকা হাসিতে
মৃদুমধুর তোলে সুর বাঁশ পাতার বাঁশিতে।
ওই দেখো  হাসে চাঁদ আলো মাখা ক্ষণেতে
আনো আলো জাগাও সুর বেসুরো প্রাণেতে।
ছড়িয়ে যাক হাসি ওই নীল আকাশে
সুরে সুরে যাক ভরে বসন্তের বাতাসে।
আমি হাসি, তুমি হাসো হাসে দেখো ফুল
মৃদুমন্দ বাতাসে দেখ হাসে শেফালি বকুল।
এই ভাবে যাক কেটে সবার জীবন
আস্তে বলো তাই জীবন কথন।।

 


এ জাতীয় আরো খবর