বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

শিরোমনি যুব উন্নয়ন সংস্থা ও শিরোমনি মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০১-০৪ ২২:১১:১৮

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন মানুষ ইংরেজি নববর্ষ উদযাপনে ব্যস্ত, ঠিক সেই সময়ে খুলনা জেলার ফুলতলা উপজেলা, ১ নং আটরা গিলাতলা ইউনিয়নে এক মানবিক ও মহৎ উদ্যোগ গ্রহণ করেছে শিরোমনি যুব উন্নয়ন সংস্থা ও শিরোমনি মহিলা উন্নয়ন সংস্থা। সংস্থার উদ্যোগে ইংরেজি বছরের ১ম  তারিখে সাইট সেভার্স ও খুলনার সরকারি বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও নেতৃত্ব প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা। পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন আকলিমা খাতুন, শিরিনি ইবাদী, রিক্তা খানম, তানহা তাবাসসুম, ফারিয়া তাবাসসুম, পারভীন ফেরদৌসী, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর