চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর এবং শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৫টি অভিযানে ভারতীয় ১১টি গরু ও ৬৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ সব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়,শুক্রবার(২ জানুয়ারী) ভোর ৫টা থেকে সকাল ৯টা থেকে পর্যন্ত এসব অভিযান চালানো হয়। এ সব মালামালের বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বাখের আলী বিওপি সদরের নারয়ানপুর ইউনিয়নের সোনাদিয়ার চর গ্রাম থেকে ৭টি গরু, ফতেপুর বিওপি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল মদ,রঘুনাথপুর বিওপি শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ, মাসুদুপুর বিওপি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৩টি গরু এবং মনাকষা বিওপি একই ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করে।
অধিনায়ক মুস্তাফিজ আরও বলেন, জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে এবং মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।