বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

কা ক লী ভ ট্টা চা র্য্য

  • বিদায়বেলা
  • ২০২৫-১২-৩১ ২২:৫০:২৬

ঢং ঢং ঢং বিদায় ঘন্টা বাজলো পঁচিশ ঐ,
বিদায়বেলায় তোর সাথে আয় মনের কথা কই।
কাল থেকে তুই স্মৃতি হবি, পড়বে না তোর শ্বাস,
তোরই কিছু স্মৃতির ভার বইবে ইতিহাস।
বলবে না কেউ নতুন করে আসতে তোকে ফিরে,
প্রকৃতিরও উৎসাহ থাকবে না তোকে ঘিরে।
তবুও তোর বিদায়বেলায় ভেজে চোখের কোণ,
হারিয়ে যাওয়ার যন্ত্রণা যে জানে শুধু মন।
তোর বিদায়ের দিনটি দিলাম পিকনিকে তাই জুড়ে,
দলবেঁধে আজ বিভূতিঘাট এলাম সবাই ঘুরে।
ইছামতীর টলটলে জল ডাকলো যে নাম ধরে!
ভারি মজা পেলাম সবাই নৌকাবিহার করে।
কলমি শাকের মুদু সুবাস, দু'চারটি মাছরাঙা,
সর্ষে ক্ষেতের হলুদ আভা, সিক্ত ঘাসের ডাঙা ।
লম্বা-সরু বাঁশের ঝাড়, কাকের করুণ মুখ,
চড়ায় বসে রোদ পোহানোর এক চিলতে সুখ।
খাওয়া দাওয়া ,কাব্য,গানে কাটলো সময় বেশ,
ম্লান হবে না সহজে এই বিদায়বেলার রেশ।


এ জাতীয় আরো খবর