শনিবার, অক্টোবর ৩, ২০২৬

প্র দী প সে ন

  • এসো,ফিরে যাই সে পথে
  • ২০২৫-১২-৩১ ২২:২২:০৯

অনেক হয়েছে স্খলন - 
মানবতার - ধর্মের - মনুষ্যত্বের 
শান্তি মেলেনি, মেলেনি তৃপ্তি,
হাসি ফোটেনি মানুষের মুখে, এসেছে শুধুই কান্না‍।
আর নয়, এবার তো থামি 
ফিরে আসি সেই পথে 
যে পথের বাঁকে বাঁকে আছে শুধু মানবতা।
আর কোনো কান্না নয়, হাসি ফুটুক মানুষের মুখে। 
এসো, আমি তুমি আবার পশু থেকে মানুষ হয়ে উঠি 
সেই আগের মতো।

আগরতলা, ভারত


এ জাতীয় আরো খবর