বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-১২-২৯ ১৭:৫৯:৪৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ,কবিরহাট ও  অশ্বদিয়া,নেয়াজপুর) সংসদীয় আসনে
বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
সোমবার সকাল সাড়ে ১০টায় সময তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের সহধর্মিণী জেলা মহিলা দলের নেত্রী জোৎস্না আরা বেগম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন প্রমূখ।
এরপর বেলা সাড়ে ১১টায় কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তরুণ,বৃদ্ধ সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, আল্লাহ আমাদের সহায় হোন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর