পীরগঞ্জ উপজেলা সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হওয়ায় পালিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন। ২৭ ডিসেম্বর (শনিবার) ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির ২০২৫ সালে শতবর্ষ পুর্ণ হওয়ায় প্রধান শিক্ষক, স্হানীয় নেতৃবৃন্দ ও অবিভাবকদের উদ্যেগে(শতবর্ষ উদযাপন কমিটি সেনুয়া) সকালে শোভাযাত্রা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো শতবর্ষ উদযাপন পালন করা হয়।