চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজ গ্রæপের মধ্যে পূর্ব শত্রæতার জেরে বৈদ্যূতিক খুঁটিতে বেঁধে সিজার ওরফে সিজু (২৩) নামে এক যুবককে নির্যাতণ ও কুপিয়ে মারাত্মক জখম করার খবর পাওয়া গেছে। ঘটনার পর দু’জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উমরপুর ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিজু একই ইউনিয়নের বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তাঁর দু’হাত ও বাম পা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্মকভাবে জখম করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, নিজ গ্রæপের নির্যাতনেই আহত হন সিজু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কি কারণে ঘটনাটি ঘটল এবং কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে সিজুর নিজের পূর্ব ইতিহাস ভাল নয়। তঁর বিরুদ্ধেও সন্ত্রাসের একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় সিজুর বাবা থানায় মামলা করেছেন। ওসি আরও বলেন,রাতেই উর্ধতণ কর্মকর্তা সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও রশি সহ নির্যাতণের কিছু আলামত জব্দ করে। প্রাথমিকভাবে এ ঘটনায় রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এভাবে খঁুিটতে বেঁধে কাউকে কোপানোর কোন সূযোগ নেই। এ ব্যাপারে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে। ২ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে সিজুর বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বিষয়টি রাজনৈতিক নয়। সিজুর নিজেরই একটি ছিনতাই ও সন্ত্রাসী গ্রæপ রয়েছে। ঘটনার কিছুক্ষণ আগেও সে নিজেই ওই এলাকায় অপর একটি সন্ত্রাস করে বলেও শোনা গেছে। তাঁর অত্যাচারে পিতাসহ নিজ পরিবারও অতিষ্ঠ বলেও জানান চেয়ারম্যান।
সংশ্লিষ্ট গ্রাম পুলিশ রোকন আলী বলেন, খবর পয়ে তাঁরা কয়েকজন প্রথমে ঘটনাস্থলে পৌঁছেন। তখন সিজু রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে ছিল। পরে খবর পেয়ে তাঁর পিতা ও সআবজনরা তাঁকে উদ্ধার কওে হাসপাতালে নিয়ে যান।