চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিপুল আনন্দ উদ্দীপণার মদ্য দিয়ে ‘এসো মিলি প্রাণের টানে, ৯০ বছর উদযাপনে’-¤েøাগাণে চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রে অবস্থিত জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাই স্কুল নামে পরিচিত) ৯০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার(২১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সাবেক ও বর্তমান শিক্ষক,শিক্ষার্থী,বিদ্যালয় সংশ্লিস্ট ব্যাক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান মঞ্চে কেক কাটা হয় এবং অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্বরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
এরপর আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ৯০ বছর পূর্তি উদযাপন কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুল। বর্তমান প্রধান শিক্ষক হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনার,বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন মিঞা মো: আকবার আজিজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল শহীদুল আলম, স্বাস্থ্য বিভাগ রাজশাহী অঞ্চলের অব. পরিচালক ডা.আনিসুর রহমান,নবাবগঞ্জ সরকারি কলেজের অব. অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া,চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি ডা.এ,টি,এম মোজাম্মেল হক বকুল,চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদ,সমাজেসেবী শফিকুল আলম এবং চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সম্পাদক গোলাম জাকারিয়া।
বক্তারা বলেন, দিনটি সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। অনেকে বহু দিন পর সহাপাঠীর সাথে দেখা হওয়ার উচ্ছাস ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকজ গম্ভীরা গান পারিবেশিত হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন সাবেক শিক্ষার্থীকে দেশ বিদেশে তাঁদের কাজে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মননা প্রদান করা হয়। বিকেল মঞ্চে স্মৃতিচারণ করেন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। সন্ধ্যায় আতশবাজির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।