বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

হাদির ওপর গুলির ঘটনা নিয়ে বিতর্ক-‘বিচ্ছিন্ন’ মন্তব্যের ব্যাখ্যায় নির্বাচন কমিশন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১৫ ২২:২২:০৩

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে সমালোচনার মুখে পড়ার পর বিষয়টি পরিষ্কার করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে ইসি জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলতে বোঝাতে চেয়েছেন যে, এই হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো কোনো প্রভাব ফেলবে না। নির্বাচন কমিশনের মতে, সিইসির বক্তব্যকে ঘিরে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, এই ব্যাখ্যার মাধ্যমে তার অবসান হবে।
এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে সিইসি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। তিনি মন্তব্য করেন, মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনা ঘটে, যেমন হাদির ওপর হামলার ঘটনা, তবে এসব নির্বাচন বা সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করে না।
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। বিশেষ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সিইসির মন্তব্যের কঠোর সমালোচনা করে এর ব্যাখ্যা দাবি করেন।
নির্বাচন কমিশনের সর্বশেষ ব্যাখ্যায় বলা হয়েছে, সিইসি কোনোভাবেই হামলার গুরুত্ব খাটো করতে চাননি; বরং নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে কমিশনের অবস্থানই তুলে ধরেছেন।

 


এ জাতীয় আরো খবর