১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশ-এর উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে এবং গণতন্ত্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এটাই বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষা। অতীতের মত যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না।
ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মোঃ আসাদুজ্জামান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা একই সূত্রে গাঁথা-জনগণের মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও শোষণমুক্ত রাষ্ট্র গঠন। তিনি বলেন, যেমনি মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, তেমনি জুলাই গণঅভ্যুত্থান জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে।
সভায় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, সিনিয়র এডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, এডভোকেট মোঃ আব্দুল্লাহ, আলহাজ্ব এমএ ইউসুফ, যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শিউলি সুলতানা রুবি, ইকবাল কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান প্রমুখ।