শুক্রবার, মে ১, ২০২৬

শিরোমনিতে ৪১ বছর পর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অবসর

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৯-০১ ২০:২০:৫৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দীর্ঘ ৪১ বছর পর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অবসর নিলেন শিরোমণি বাজার জামে মসজিদের মুয়াজ্জিন আলহাজ্ব কারী মোঃ হায়দার আলী (৭৬)।  ১ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার খুৎবার আগে মসজিদ কমিটির পক্ষ থেকে মুয়াজ্জিন হুজুরকে মাসিক হাদিয়া বাদে অতিরিক্ত এক বৎসরের নগদ হাদিয়া তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান ,আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, আটরা গিলাতলা  ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ মনিরুল ইসলাম এবং মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল জব্বার আজমী সহ মসজিদের সকল মুসল্লীবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর