ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম এক যৌথ বিবৃতিতে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওসমান হাদী জীবনকে বাজি রেখে সামনে থেকে লড়াই সংগ্রাম করেছেন, ছাত্রদেরকে সংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন সংগঠিত করেছেন। তিনি ভারতীয় আগ্রাসনের ঘোরতর বিরোধী কণ্ঠস্বর। ৫ আগস্টের পর অনেকে যখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত তখন ওসমান হাদী ইনক্লাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। ওসমান হাদী কোন রাজনৈতিক দলে যোগ না দিয়ে নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত ঠিক তখনই তার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওসমান হাদীর উপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র
।অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।ভাসানী জনশক্তি পার্টি মনে করে এই হামলার পিছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। এ হামলার মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।