শুক্রবার, মে ১, ২০২৬

সে জা ন মা হ মু দ

  • প্রেমানুকাব্য
  • ২০২৩-০৯-০১ ১১:১০:২৪

নিজের গল্পগুলোকে
অল্প অল্প ক’রে খোলো
যেমন ক’রে মেঘের খোলস খোলে চাঁদ
উঁকি দেয় জোৎস্নার কোমল আভা 
যেমন বেলাভূমি পেতে রাখে
আলিঙ্গনের ফাঁদ!

নিজের গল্পগুলো 
অল্প অল্প ক’রে ভোলো
যেমন ক’রে নদীও ভুলে যায় চর
তীর থেকে খুলে নেয় স্মৃতির পাতা
যেমন নাভিমূল তৃষ্ণা জাগানিয়া
উষ্ণ মরুচর!
 


এ জাতীয় আরো খবর