স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক নানা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এলজিআরডি মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে এই সংবাদ সম্মেলনের সময়সূচি জানানো হয়। যদিও কোন নির্দিষ্ট বিষয়ের উল্লেখ ছিল না, তবে কর্মসূচিতে জানানো হয়-উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনের আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনে তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ ও প্রার্থিতা বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে পারেন।
সচিবালয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে উপদেষ্টার এই সংবাদ সম্মেলন গুরুত্ব বহন করতে পারে।
কীওয়ার্ড:
আসিফ মাহমুদ
সংবাদ সম্মেলন
নির্বাচন আলোচনা