শনিবার, মে ২, ২০২৬

মে হ দী

  • "অপরাধ জানা হলো না"
  • ২০২৩-০৮-৩১ ২৩:১১:০২

অজানাই থেকে গেলো 
আমার অপরাধ!
ভালোবাসা কাকে বলে
সে-ই আমাকে বুঝিয়েছিলো,
ভালোবাসতেও শিখিয়েছিলো,
বুঝলাম, শিখলাম, ভালোবাসলাম।

একদিন সব উপেক্ষিত হলো!
সব ছাপিয়ে চলে গেলো, 
আর ফিরলো না সে।

পেয়ে হারানোর যন্ত্রণায়
ক্ষত বিক্ষত হলো হৃদয়,
চোখ দুটো ছল ছল 
কপোল গড়িয়ে পড়ে জল।

আহত হৃদয়, ক্ষুব্ধ মন
ভালোবেসে কষ্ট কিনিলাম, 
অপরাধ অজানাই রহিলাম।
 


এ জাতীয় আরো খবর