মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

কুয়েট এর মেইনগেটে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় জড়িত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৫-১১-২৭ ২২:১৪:৪৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেইনগেট সংলগ্ন এলাকায় ২৭ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩:৩০টায় একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ (২০২৪ ব্যাচ)-এর ছাত্র কাজী সাদিক মাহমুদ (রোল নং-২৪০১৩০৬) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ (২০২৪ ব্যাচ)-এর ছাত্র মোঃ জহিরুল ইসলাম (রোল নং-২৪১১০৪০)-কে মারাত্মকভাবে আঘাত করে। এই আক্রমণাত্মক ও শৃঙ্খলাবিরোধী ঘটনার ফলে মোঃ জহিরুল ইসলাম গুরুতর আহত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পারার সঙ্গে সঙ্গেই প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর ঘটনার সত্যতা পায়। এই গুরুতর শৃঙ্খলাভঙ্গের অপরাধে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ (২০২৪ ব্যাচ)-এর ছাত্র কাজী সাদিক মাহমুদ (রোল নং-২৪০১৩০৬)-কে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানায় এবং স্পষ্ট করে জানাতে চায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিঘিœতকারী কোনো কর্মকান্ডকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। বহিষ্কৃত ছাত্রের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্যে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীকে মর্যাদা, নিয়ম-শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে আহ্বান জানাচ্ছে।

 


এ জাতীয় আরো খবর