তুমি এলেনা।
কত পল অপেক্ষায়,
বসে রই নীরবে
এই বুঝি জ্বলে উঠবে
সবুজ বাতি টা।
একবুক ধককরে নিঃস্বাস বন্ধ,
তুমি আসবে,
আমায় বুকে টেনে নেবে,
আমি ছোট্ট বিড়াল ছানার মতন তোমার বুকের মাঝে মুখ গুঁজে রইবো।
তুমি আদর করে মাথায় হাত বুলাবে,
তোমার নিঃস্বাস পড়বে আমার কপালে।
আমার লক্ষ ভুল..
আঙ্গুলের কড় গুনে,
জিহ্বা শুখিয়ে আমায় বকা দিবে।
আমি লজ্জায় কান গরম করে ক্ষমা চাইবো মনে মনে।
তুমি আমার ওপরে সবচেয়ে বেশি অধিকার খাটাবে।
আমি ব্যস্ত জেনেও সারাক্ষন আমায় খুঁজবে।
যদি আমি কোনো পুরুষের দিকে চেয়ে হেসে কথা বলি,
তুমি খুবই রেগে যাবে।
তবুও তোমার অপেক্ষায় থাকবো আমি,
তুমি এসে করবে
অপেক্ষার অবসান।।
কলকাতা