বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ফে র দৌ স খা ন ম

  • আমি ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখি
  • ২০২৫-১১-২৫ ১০:০৮:৪৩

আমি পুষে রেখে ছিলাম কিছু যন্ত্রনা,
আমি ভুলতে বসে ছিলাম আমাকে,
আমি খুঁজিনি কখনো, 
আমি নিজ হাতে করেছি দাহন,
আমি অগ্নিশিখায় জর্জড়িত,
ঘৃনায় দম বন্ধ করা কষ্ট থেকে ফিরে তাকাবো না,
সে দিনের পর থেকে আমি আমার হয়েছি,
আমি বেশ বদলে গেছি,
আমি শান্ত, আমি নীরব,
আমার মনে কোনো কষ্ট নেই,
আমি ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখি,
আমার জড়তা কেটে গেছে,
ঠোঁটের কোনায় চাপা হাসি,
আমি বেশ আছি,
হয়তো একটু একটু ঝাপসা,
তবুও কিছু রয়ে গেছে,
বদলে দিয়েছো জীবন,
ঠিক যেমনটা রেখেছো !

 


এ জাতীয় আরো খবর