১২৭ বছরের পুরনো পাইপলাইন ভেঙে পানিতে প্লাবিত হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার। পানি ছড়িয়ে পড়ায় তলিয়ে যায় পাতাল রেল স্টেশনও। বুধবার এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৮ আগস্ট) ভোররাতের দিকে স্টেশনের পানি সরবরাহকারী ২০ ইঞ্চি পাইপটি ভেঙে প্রবল বেগে জলধারা সাবওয়েতে প্রবেশ করে। এতে ম্যানহাটনে শহরের অন্যতম ব্যস্ত স্টেশনের প্ল্যাটফর্ম ডুবে যায়। ব্যাহত হয় রেল যোগাযোগ। বেশ কিছু রুটে বাতিল করা হয় ট্রেন চলাচল। এ ঘটনায় যাত্রীরা ভোগান্তিতে পড়লে সড়কে চাপ বেড়ে যায়।
এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে পাইপলাইন সংস্কার করা হয়েছে। ছিদ্রের উৎস খুঁজে বের করে এক ঘণ্টার মধ্যেই পানি বের হওয়া বন্ধ করেন ডিইপি ক্রুরা। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার দুপুরের দিকে স্বাভাবিক হয় পরিস্থিতি।
উলেখ্য, ম্যানহাটনের মাটির নিচে পুরনো পানি ও নর্দমার পাইপ এবং পাতাল রেলের টানেল ছাড়াও একটি বাষ্প শক্তি ব্যবস্থা এবং বৈদ্যুতিক ব্যবস্থাও রয়েছে।