সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত, ঝরেপড়া রোধ ও শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের আয়োজনে উক্ত সমাবেশে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দাতা সদস্য সুলতান আহমেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন, পাটকেলাঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের অধ্যাপক সরদার নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: নাজমুল হক, প্রভাষক মো: আব্দুস সোবহান, ইদ্রিস আলী, লক্ষী রানী দাশ, কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল মান্নান, মো: জাহাঙ্গীর হোসেন, শামীমা আক্তার, প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, মশিয়ার রহমান, মো: সাইফুল আসলাম বাবু, শিক্ষক পূর্ণ চন্দ্র সরকার, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক এস এম কোব্বাত আলী। গীতা পাঠ করেন, বাবু আহ্লাদ চন্দ্র ঘোষ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, সরদার মোসলেম, শেখ আলামীন ।