শুক্রবার, মে ১, ২০২৬

রী তা রা য়

  • এক মুঠো রোদ
  • ২০২৫-১১-১৮ ২২:৩৮:১১

এক মুঠো রোদ চাই
জীবকুলের যোগ্য হোক বাসস্থান
নদীকূল ভরে যাক ফুলে ফুলে
বহতা নদীর মতোই জীবন চলুক দুলে দুলে।
ও আকাশ পাড়ের শীতল হাওয়া
জানতো,জীবন  মানেই বয়ে চলা
জীবন বয়ে চলুক নদীর মতোই
কখনো না থেমে যাক কোন জংলা ধারে।
সাগরের মতোই চলুক স্বগর্বে নিজ পথে
আসুক যত বাঁধা,কাটা গুল্মলতা
স্বযত্নে সব কিছু যাক করে পার
কখনোই না ধারুক কারো ধার।
সঙ্গি হোক আকাশের সব তারা
নামুক চাঁদের অফুরান আলো।
সব বৃক্ষ ভরে যাক ফুলে ফুলে
সব জোনাকিরা জ্বেলে দিক আলো।
পাখির গানে ভরে উঠুক মন
কেটে যাক সব বিষাদময় স্মৃতি।
মনে রেখো একটাই জীবন
কখনোই কারো তরে না রেখো
কোন অভিমান,শুধু চলা, কথা বলা।
আপনকে বাসো ভালো
জগৎ ভরে ছড়িয়ে দাও আলো।
রূপকথার ঝুলি খুলে
নতুন কিছু যাও বলে।
তাই বলি,নিজেকে বাসো ভালো
ছড়াক সব মধুর আলো।
রেখোনা মন কারো তরে
কেউ যেন তার অযত্ন না করে।
সব কিছুই  হোক ভালো
সূর্য ছড়ায় রোদে আলো।
মুছে যাক সব কালো
এখন ঘটুক সবই ভালো।

 


এ জাতীয় আরো খবর