অনেক পথই তো হাঁটলাম
আমি আমার পথে, তুমি তোমার
লক্ষ্যই ছিল না মাঝখানের দূরত্ব
অথচ একটু কাছাকাছি এলে হাতে হাত রেখে চলা যেত
মুখে শুধু ভালোবাসার কথাই বলে গেলাম
ভালোবেসে দেখলাম না একটিবার
এসো না এবার একটু অন্যরকম করি-
কাছাকাছি এসে হাতে হাত রেখে ভালো বাসি একে অপরকে।
আগরতলা, ভারত