আমার নিঃস্তব্ধতার প্রতিটি স্পন্দনে তোমার সত্তা!
যদিও তুমি আমার স্পর্শের বাইরে!
আমার প্রতিটি নিঃশ্বাসের স্পর্শে তোমার উপস্থিতি!
তোমার স্পর্শ না পাওয়ার আকুলতা যেন আমার হৃদয়ের নীরব অগ্নিস্ফুলিঙ্গ!
যার উষ্ণতা এক লাভার জন্ম দেয় মনের গহীনে!
বয়ে চলা লাভায় ভস্মীভূত হয় আমার সকল একাকীত্বের অপেক্ষার প্রহর!
তুমি কি জানো!!!
তোমার সেই নিঃশব্দ উপস্থিতিই আমার হৃদয়ের পূর্নতার ছাপ!!!