সোমবার (২৮শে আগস্ট) ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের সাফল্য দাবি করছে কিয়েভ।কৌশলগত গুরুত্বপূর্ণ রোবোটিন এলাকা পুনরুদ্ধারের কথা জানায় ইউক্রেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সেই রেজনিকভ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ড্রোন ক্যামেরায় ধারণ করা দৃশ্যে পুনরুদ্ধার করা অঞ্চলে পতাকা উত্তোলন করতে দেখা যায় কিয়েভের সেনাদের।
এদিকে, দখল করা এলাকার নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
তবে এক বিবৃতিতে রোবেটিন ও ভারবভে ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলার শিকার হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আক্রমণ প্রতিহত করার দাবিও করে মস্কো।