মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ম হা দে ব ন স্ক র

  • তোমার শরীরে রাগ
  • ২০২৫-১১-০৭ ২১:৫৩:৩৮

তোমার শরীরে রাগ দেখা দিলে, বুঝি
তুমি মানছো না, অভিযোগ সোজাসুজি
বন্ধ হোক লুটপাট, হত্যা, রক্তপাত।
মিথ্যে জাতপাত নিয়ে এত সংঘাত। 
প্রতিবাদে হাঁটতে চাইছো সোজাসুজি। 
বিষয় সহজ, চাইছো না গলিঘুঁজি। 
স্বাভাবিক, সংশয় রাখছো না আপাত। 
দ্বিধা চুরমার করে হলে অগ্নিস্নাত। 

 


এ জাতীয় আরো খবর