বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএপির প্রার্থী রবিউল আউয়াল লাভলু

  • মো. মহিদুল ইসলাম (রাশেদ)
  • ২০২৫-১১-০৪ ০৯:৪৭:৩০
ফাইল ছবি

নাগরপুর উপজেলা প্রতিনিধি

মো. মহিদুল ইসলাম (রাশেদ) নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে টাঙ্গাইল - ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির প্রার্থী হিসেবে রবিউল আউয়াল লাভলুর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে অন্যান্য প্রার্থীদের নাম ঘোষণা করার সময় মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইল - ৬ আসনে রবিউল আউয়াল লাভলুর নাম ঘোষণা করেন।
বিএনপির প্রার্থী রবিউল আউয়াল লাভলু বলেন, দল যে বিশ্বাসে তার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, সেই মর্যাদা তিনি রক্ষা করবেন। টাঙ্গাইল - ৬ আসনে নিরঙ্কুশ ভাবে ধানের শীষকে বিজয়ি করবে নাগরপুর-দেলদুয়ারের ভোটাররা।  জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে টাঙ্গাইল - ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সকল ভোটাদের ভোট এবং দোয়া প্রত্যাশা করছেন।

 


এ জাতীয় আরো খবর