আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মধ্যে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসনে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।
বিএনপির ঘোষণায় জানানো হয়, কিছু আসন এখনো জোট শরিকদের জন্য খালি রাখা হয়েছে। প্রার্থী ঘোষণার আগে দুপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে প্রার্থী চূড়ান্তের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়েও আলোচনা হয়।
২৩৭ আসনে ঘোষিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা নীচে দেয়া হলো-
কীওয়ার্ডস:জাতীয় নির্বাচন, বিএনপি প্রার্থী, খালেদা জিয়া