বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

গঙ্গা ব্যারেজ নির্মাণ শহিদ জিয়ার স্বপ্ন ছিল-সাবেক এমপি হারুনুর রশীদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০২ ২০:২৫:০৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ফারাক্কা বাঁধের  ভয়াবহ নেতিবাচক  প্রভাব মোকাবেলার জন্য বহুল আলোচিত ‘গঙ্গা ব্যারেজ’ নির্মাণের  উদ্যোগ নিয়ে এবার চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে আসন্ন নির্বাচনে বিএনপির অন্যতম ৩ মনোনয়ন প্রত্যাশী ৩ সাবেক এমপি একমঞ্চে হয়েছেন। রোববার(২নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির ব্যানারে শহরের শহিদ সাটু হলে ‘আমাদের গঙ্গা-পদ্মা,আমাদের অধিকার,নায্য পানি বন্টনে হোক সমাধান’-শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’-¤েøাগনে  সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপর্সনের উপদেষ্টা হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ-১  শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও চেয়ারপার্সনের  অপর উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা  শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হারুন তাঁর বক্তব্যে ফারাক্কার  নানা ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, এর আগ্রাসন থেকে বাঁচার এক মাত্র উপায় গঙ্গা ব্যারেজ নির্মাণ। এটি শহিদ জিয়ার স্বপ্ন ছিল। ভারত ৫৪টি অভিন্ন নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশকে  গভীর সংকটে ফেলেছে। ফলে পানি দরকারের সময় খরা আর যখন দরকার নেই তখন হয় নদী ভাঙ্গণ। জেলার শিবগঞ্জ উপজেলা থেকে মাত্র ১০ কিলোসিটার দূরে ফারাক্কার অবস্থান।  তাই ফারাক্কার কারণে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্থ চাঁপাইনবাবগঞ্জ। কাজেই চাঁপাইনবাবগঞ্জ থেকেই গঙ্গা ব্যারেজ নির্মাণ আন্দোলন শুরু করতে হবে। তারেক জিয়াকে নিয়ে ্ ক্ষতিগ্রস্থ জেলাগুলোকে যুক্ত করে আন্দোলনকে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু করতে হবে।
হারুন এই সভাকে জেলার রাজনীতিরও নতুন মোড় বলে অভিহিত করেন। বলেন,ভারত আমাদের বন্ধু নয়। ভাসানী সাহেব এ নিয়ে প্রথম মাঠে নামেন। শিবগঞ্জ পর্যন্ত লংমার্চ করেন।  শহিদ জিয়া ও বেগম জিয়া তাদের শাসনামলে কয়েকবার গঙ্গা ব্যারেজ  নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এবার জেলার ৩টি আসন থেকে বিএনপি পাস করলে এই স্বপ্ন বাস্তবে রুপ নেবে। দেশের মানুষ বহুবিধ সফল পাবে। হারুন জামায়াতের তীব্র সমালোচনা করেন। তিনি ঐক্যমত্য কমিশনে স্বাক্ষরিত  জুলাই সনদ পরিবর্তনে চরম অসন্তোষ প্রকাশ করেন এবং ঘোষিত সময়ে নির্বাচন দাবি করেন।
বিশেষ অতিথি আমিনুল ইসলাম ফারাক্কার প্রভাবে ক্ষতি নিয়ে বিভিন্ন উপাত্ত উপস্থাপন করেন। তিনি বলেন, গঙ্গা ব্যারেজ রাজনৈতিক দাবি নয়। সাধারণ মানুষের দাবি। ১৯৬১ সালে প্রথম এই বাঁধ নির্মাণের কথা হয়। কিন্তু আজও  এটি হয় নি। ভারত এই বাঁধ হোক তা চায় না। চাঁপাইনবাবগঞ্জ থেকেইে এটি নির্মাণ আন্দোলন শুরু হবে।
সভাপতি শাহজাহান মিয়া বলেন, গঙ্গা বাঁধ নির্মাণের দাবিকে  সামাজিক আন্দোলনে রুপ দিতে হবে। পদ্মার করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে হবে। ভারতের নির্যাতণ থেকে মানুষ মুক্তি চয়। আন্দোলনের বিস্তারিত কর্মসূচী ঘোষনা করে তিনি বলেন,আগামী ৫ নভেম্বর  থেকেই  পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এ নিয়ে সমাবেশ  হবে। ১১ নভেম্ববর হবে জেলা শহরে লক্ষ মানুষের সামবশে। বিএনপির শীর্ষ নেতারা এতে যোগ দেবেন।


এ জাতীয় আরো খবর