মঙ্গলবার, মে ২৬, ২০২৬

চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞা চাঁদের দক্ষিণ মেরুতে চলার পথে বড় গর্তের মুখোমুখি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৯ ১৫:২৮:৫৭

সোমবার (২৮শে আগস্ট) চাঁদের দক্ষিণ মেরুতে নামা ভারতের চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞা চলার পথে বড় গর্তের মুখোমুখি হয়েছিলো। চার মিটার দীর্ঘ সেই গর্তের ছবিও পাঠিয়েছে প্রজ্ঞা।এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। 
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ছয় চাকার এই সৌরচালিত রোভারটি পূর্ব নির্ধারিত ম্যাপ ছাড়াই চাঁদের মাটিতে ঘোরাঘুরি করছে। চলার পথে একটি গর্তের মুখোমুখী হয় প্রজ্ঞা। পরে তাকে নিরাপদ পথে পাঠানো হয়েছে। চাঁদ থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য পাঠাচ্ছে প্রজ্ঞা। দশ চন্দ্র দিবস পরই শেষ হবে ভারতের চন্দ্রযান-৩ মিশন। এই সময়ে চাঁদের আশপাশের এলাকার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে ইসরোর সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

 


এ জাতীয় আরো খবর