রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুক হামলায় নিহত ২,পারিবারিক প্রতিশোধের আশঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০২ ০৯:১৪:৪৭
ছবি: সংগৃহীত।

গ্রিসের ক্রিট দ্বীপে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পারিবারিক প্রতিশোধের জের ধরে ঘটেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এএনএ জানিয়েছে, দ্বীপের ইরাক্লিও অঞ্চল থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে শনিবার সকালে এ হামলা ঘটে। নিহতদের মধ্যে ৫০ বছর বয়সী এক নারী রয়েছেন। আহতদের সংখ্যা অন্তত ১০ জন বলে জানা গেছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, হামলার কয়েক ঘণ্টা আগে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে বিস্ফোরণ ঘটে। এ দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা, তা তদন্ত করছে পুলিশ।
রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, সশস্ত্র পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিট দ্বীপে অবৈধ অস্ত্রধারণ একটি বড় সমস্যা এবং পারিবারিক প্রতিশোধমূলক সংঘাত প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটায়।
এর আগে গত রোববার ক্রিটের পশ্চিমাঞ্চলে এক গ্রামীণ উৎসবে ২৩ বছর বয়সী এক যুবক, ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে—যা দ্বীপটিতে চলমান সহিংসতার সাম্প্রতিক দৃষ্টান্ত।

কীওয়ার্ডস: ক্রিট বন্দুক হামলা, গ্রিস সহিংসতা, পারিবারিক প্রতিশোধ


এ জাতীয় আরো খবর