বাজারের উর্ধগতির কাছে
পরাজিত নিশি বিলাস।
কর্মক্লান্ত দেহ নিস্তেজ!
শিথিল ইন্দ্রিয় খুঁজে আশ্রয়।
ভুজাগ্রের কম্পনে শ্বেদ বিন্দু খসে পড়ে
বর্ষায় জলপ্রপাত মরুদ্যান।
বিড়ালের আলসতায় কুকুরের চিৎকার
বাঘার পিঠ চুলকায় বানর।
সাবেক ভালোবাসায় পড়েছে ছেদ
বিকি কিনি হাটে শঠের দৌর্দান্ত প্রতাপ।
সততার ঝুলিতে মিথ্যা অপবাদ!
হ্রেষা ধ্বনিতে ছুটছে অনিয়ম!
সোশ্যাল মিডিয়ার রগ রগে বিজ্ঞাপন অসার!
নির্বাক চেয়ে থাকে যৌবন্মনা বার্ধ্যক্য জীবন।
বন্ধু আইডি-২৫৮