রবিবার, মে ৩১, ২০২৬

ইমাম-খতিব ও শিক্ষকদের সাথে বিএনপি নেতা ফখরুল ইসলামের মতবিনিময়

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-১১-০১ ১৬:২৮:৪৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সকল জামে মসজিদের ইমাম,খতিব এবং এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।
সভায় তিনি বলেন, ইমামগণ সমাজের নেতা, আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি ইমাম ও শিক্ষক সমাজকে আহ্বান জানান, যেন তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে না গিয়ে সমাজের ন্যায়, নীতি ও আদর্শের পক্ষে অবস্থান নেন।
শনিবার সকালে উপজেলার বসুরহাটে যুবদল নেতা আজিজুল হক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালী,চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহম্মেদ বাচ্চু,বিএনপি নেতা আবু তোহা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্বাস আলী,উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলী,বামনী আছিরিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক তাজুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, নাছের মেম্বার, চরফকিরা যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর প্রমূখ।
এসময় দেশ ও জাতীর কল্যাণে  দোয়া পরিচালনা করেন,বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম।
মতবিনিময় সভা শেষে মতবিনিময় সভায় উপস্থিত,ইমাম,খতিব এবং মাদ্রাসা শিক্ষকদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর