মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ভারী বর্ষণে তাজিকিস্তানে অন্তত ১৩ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৮ ১৯:২৬:১৯

ভারী বর্ষণে তাজিকিস্তানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে ভূমিধস ও পাথর পতিত হওয়ায় এ প্রাণহানি ঘঠেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বলা হয়েছে, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার এ অঞ্চলে ঝড়-বৃষ্টির কারণে প্রায় একাধিক জেলায় কাদা ধস, পাথর পতিত হওয়াসহ ভূমিধস হয়েছে।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের কার্যালয় সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, ভারী বৃষ্টির কারণে রোববার প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং ১৩ জন মারা গেছে। যার মধ্যে ১১ জন ভাহদাত এবং দুইজন রুদাকি জেলায় মারা গেছেন।


এ জাতীয় আরো খবর