বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২৮ ০৯:৩৪:১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আকর্ষনীয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসভার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবারর(২৭অক্টোবর) সকাল ও বিকেলে জেলা যুবদলের দু’টি গ্রæপ পৃথক আয়োজনে দিবসটি পালন করে।
 সকাল সাড়ে ১১টায় চাঁপাইনববাবগঞ্জ ক্লাব থেকে যবদলের একাংশের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সেন্টু মার্কেট মোড়ে পথসভায় মিলিত হয়।  সভায় সংগঠনের গৌরবময় অতীত এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে করণীয়  তুলে ধরে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক হাসান ইমতিয়াজ ও ইবনে হাবিব আল মারুফ।
বিকাল পৌনে ৫টায় শহরের পাঠানপাড়া এলাকা থেকে সংগঠনের অপর অংশ  ব্যান্ডপার্টি নিয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে সেন্টু মার্কেট মোড়ে পথসভা করে। বক্তব্য দেন জেলা যুবদল আহব্বায়ক তবিউল ইসলাম তারিফ,সিনিয়র যুগ্ম আহব্বায়ক ফারুক হোসেন, সদর উপজেলা আহব্বায়ক আব্দুস সালাম তালুকদার প্রমুখ। শোভাযাত্রার পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 


এ জাতীয় আরো খবর