ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা যুবদল নেতা এনামুল হক নিলুর পিতা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুস সালাম মোড়ল ব্রেনষ্টোক জনিত কারেন অসুস্থ হয়ে চিকিৎসা শেষে নিজ বাসায় রয়েছেন। অসুস্থ সালাম মোড়ল কে দেখতে গতকাল মাত্তমডাঙ্গা বাড়িতে আসেন খুলনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবি এ সময় তার সবাথে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ মোসলেম, মিনা মুরাদ, যুবদল নেতা শরীফ ওবায়দুর রহমান চয়ন, শাহ মেরাজ প্রমুখ।