বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

রা ব বা নী স র কা র

  • মনে পড়ে যায়
  • ২০২৫-১০-২৬ ১০:৫৬:৫৯

সৌরসূত্র থেকে বিচ্ছিন্ন এই পৃথিবী-এই মন
যাকে ভালোবেসে ঘর ছেড়েছি
অহর্নিশ যন্ত্রণার সাথে একাকী পরিভ্রমণে
ব্যস্ত রয়েছি সারাটি জীবন ,
কেন্দ্রবিমুখ উল্কা ওই রাত্রির কোলে ঝরে পড়ে
দিগন্ত ছুঁয়ে সপ্তর্ষি ঘুুমায় -- আমিও ঘুমিয়ে পড়ি
দু'চোখে নতুন স্বপ্ন গড়ি
সাগরের বেলা-অবেলায় ।
হাজার বছর তবু অবিশ্রান্ত বৃষ্টি ঝরে
খরা নামে উত্তর বঙ্গে
উত্তপ্ত এ' অঙ্গে-অঙ্গে
তবু সবুজাভ আর্দ্র ফসল ঘরে-ঘরে ---
পুণ্ড্রু নগরীর নারী ঘাম চায়, কাম চায়
ভালোবাসা চায়, আশা চায় বাসা চায় ।
অগণন সূর্যকে হৃদয় গভীরে ডুবিয়ে
করেছি হৃদয়ে অসুখ ,
পৃথিবীর কাছে এত পেলাম এত নিলাম
তবু অতৃপ্ত আমার তৃষ্ণার বুক
তাই বুঝি মনে পড়ে ক্ষণে ক্ষণে
প্রেম গরবিনী সেই রিক্তাবালার মুখ ।

 


এ জাতীয় আরো খবর