দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায়। ফেনী-০৩ দাগনভূঞা-সোনাগাজী আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিকের সমর্থনে প্রীতি সমাবেশ ও উপজেলা ব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুল ময়দানে প্রীতি সমাবেশ ও দুপুর ২ টার সময় উপজেলা ব্যাপী এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।দাগনভূঞা উপজেলা জামায়াত ও পৌরসভা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম সহ উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও পৌরসভা আমীর মাওলানা কামরুল আহসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ডাঃ ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান ও এফবিসিসিআইয়ের পরিচালক, দাগনভূঞা উন্নয়ন পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ।
এসম আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা, দাগনভূঞা উপজেলা সাবেক আমীর বিশিষ্ট নুর নবী দুলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভা সেক্রেটারী আবু সাঈদ কামরুজ্জামান, ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ, দাগনভূঞা বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক কমিশনার নজির আহমদ সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডাঃ ফখরুদ্দিন মানিক বলেন, আমরা একটি শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যেখানে থাকবে না কোন চাঁদাবাজি, দখল বাজি, অন্যায়, অনাচার, গুম, খুন, আয়না ঘর।তিনি বলেন ,জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম সকল অপরাজনীতির অবসান ঘটেছে। কিন্তু দুর্ভাগ্যের সাথে আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি আরো বলেন, যদি আবারও আমাদের জীবন দিতে হয় আমরা সেজন্য প্রস্তুত রয়েছি।