রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের মাসিক মূল্যায়ন ও মা সমাবেশ

  • কিশোরগঞ্জ প্রতিনিধি :
  • ২০২৫-১০-২৫ ১৮:৪১:৫২

কিশোরগঞ্জ শহরের আলমগীর হোসেন মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক মূল্যায়ন  ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 শনিবার (২৫ অক্টোবর)  সকালে বিদ্যালয়ের গার্ডিয়ান শেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন আলমগীর হোসেন সিটির উপদেষ্টা ও আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য এ. কে. এম. নাদিরুজ্জামান, বিশেষ অতিথি আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলামুর রহমান,বিদ্যালয় পরিচালনা উপ-কমিটির সদস্য কামরুন্নাহার, সলিউশন নেস্ট বিডি লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা উপ-কমিটি সদস্য মোঃ আশরাফুল ইসলাম লিটন, আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জামিল, মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া খাতুন তানিয়া প্রমুখ। 
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কে. এম. রায়হান আলম জাওয়াদ অনুষ্ঠান সঞ্চালনায় করেন।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোঃ শফিকুল আলম শিপলুর তত্ত্বাবধান ও প্রেরণায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিতিতে ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকার প্রত্যাশা  করেন।


এ জাতীয় আরো খবর