সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় ভাসমান চোরাচালানকৃত ৭টি ভারতীয় মহিষ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২৫ ০৯:০৮:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ ও চোরাচালানকৃত ৭টি ভারতীয় মহিষ জব্দ হয়েছে। বিজিবি জানায়,শুক্রবার(২৪অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে  চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল শাজাহানপুর ইউনিয়নের রানীনগর নামক এলাকায় সীমান্ত হতে প্রায় ৯ শত গজ বাংলাদেশের ভেতরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় প্রথমে ৪টি ভারতীয় মহিষ জব্দ করে। পরে নদীর  ভেতরে একটি চর থেকে আরও ৩টি মহিষ জব্দ করা হয়। বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
শুক্রবার রাত সোয়া ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,এ ঘটনায় কেউ আটক হয় নি। মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত টহল জোরদার করা হয়েছে। 


এ জাতীয় আরো খবর