বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • দরকার নেই কোন কিছুরই
  • ২০২৫-১০-১৩ ২১:০৭:০৫

দরকার নেই কোন কিছুরই
মানুষ মনে না রাখলেও;
এ শহরের সড়কগুলো মনে রাখবে; 
তোমার মনে না থাকলেও---
ব্যস্ত নাগরিক জীবনের কোলাহলের ভিড়ে 
রৌদ্রদুপুরের ঘামের মনে রাখার কথা---
এই সময় হয়ত কেউ কারো নয়; 
তবুও কাঁচা-পাকা সড়কপথে রেখে যাওয়া 
কিছু মানুষের চিহ্ন হয়ত কোনদিন যুক্ত হবে 
কোন এক দাগহীন খতিয়ানে।

শুধু জীবনের ফ্যার ভাঙানো গেলো নারে; 
কপালে শুধু তেরচা বাঁক; দুপুরে রোদ কপালের ভাঁজ ভাঙে;
কোন আক্ষেপ নেই, জমে থাকুক  হরেক ব্যথা।
দরকারই-বা কী! মানুষের মনে রাখার..!


এ জাতীয় আরো খবর