দরকার নেই কোন কিছুরই
মানুষ মনে না রাখলেও;
এ শহরের সড়কগুলো মনে রাখবে;
তোমার মনে না থাকলেও---
ব্যস্ত নাগরিক জীবনের কোলাহলের ভিড়ে
রৌদ্রদুপুরের ঘামের মনে রাখার কথা---
এই সময় হয়ত কেউ কারো নয়;
তবুও কাঁচা-পাকা সড়কপথে রেখে যাওয়া
কিছু মানুষের চিহ্ন হয়ত কোনদিন যুক্ত হবে
কোন এক দাগহীন খতিয়ানে।
শুধু জীবনের ফ্যার ভাঙানো গেলো নারে;
কপালে শুধু তেরচা বাঁক; দুপুরে রোদ কপালের ভাঁজ ভাঙে;
কোন আক্ষেপ নেই, জমে থাকুক হরেক ব্যথা।
দরকারই-বা কী! মানুষের মনে রাখার..!