সোমবার, জুলাই ২৭, ২০২৬

আটরা গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১০-০৯ ২০:৩৯:৫১

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড এর নির্বাচনী কর্মিসভা আজ সন্ধায় মশিয়ালী মাদ্রাসায়  অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন  ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান আবুল বাশার। সভায় প্রধান বক্তা  ছিলেন  খানজাহান আলী থানা বিএনপি'র সভাপতি কাজী মিজানুর রহমান। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সঞ্চালনায় বক্তৃতা করেন  আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, জিএম মোন্তাজ উদ্দীন, সরদার নজরুল ইসলাম, সরদার ফজলুর রহমান, মোল্ল্যা আয়ুব হোসেন, মোঃ রেজা গাজী, মোঃ বাবু শেখ, পিয়ার আলী, রেজাউল বিশ^াস, মোঃ রানা, শরীফ ওবায়দুর রহমান চয়ন মোঃ হাদিউজ্জামান, ইউপি সদস্য রাজিয়া বেগম প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর