বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পাঁচ দফা দাবিতে শিরোমনিতে জামায়াতের গনমিছিল অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১০-০৮ ২১:০১:৫১

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে  কেন্দীয়  কর্মসূচির অংশ হিসাবে খানজাহান আলী থানা  জামায়াতের উদ্যোগে বুধবার সন্ধায়  গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। শিরোমনি শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন করে পুনরায় শিরোমনি শহীদ মিনারে  এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বায়তুল মাল সেক্রেটারি, হাফেজ  আমিনুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন থানা জামায়াতের সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন। খানজাহান আলী থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ  আবদুস সাত্তার,  ইউপি  সদস্য হাফেজ  মাওলানা গোলাম মোস্তফা, খানজাহান আলী থানা শিবিরের সভাপতি আল ইমরান শেখ  প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর